Saturday, 6 April 2024

ইন্না-লিল্লাহ সুনামগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দাদী-নাতির মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রথম কমেন্টে....


সুনামগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে দাদী-নাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত দশটার দিকে সুনামগঞ্জের দিরাই – সুনামগঞ্জ সড়কের গাগলী এলাকায় এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, মালবাহী ট্রাক মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দাদী শামসুন্নাহার ও নাতি শিশু জান্নাত ঘটনাস্থলেই মারা যায়। তারা দুজন সুনামগঞ্জ সদরের বড়ঘাটে আরেক নাতির বাড়িতে ইফতারি দিয়ে ফিরছিলেন। নিহত দাদী-নাতি দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তলবাউসী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মোটরসাইকেল চালক শহীদুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। 


বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের সদর হাসপাতালের চিকিৎসক নিয়াজ মুর্শেদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা গেছেন। আরেকজন হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান।


© Jamuna Television

No comments:

Post a Comment

BMW সম্পর্কে দশটি অজানা তথ্য

 #BMW সম্পর্কে দশটি অজানা তথ্য ১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয...