Monday, 8 April 2024

ইসরায়েলিরা প্রথমে গুলি করে তারপর যাচাই করে’

 


আন্তর্জাতিক

‘ইসরায়েলিরা প্রথমে গুলি করে তারপর যাচাই করে’

 আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১১:২০, ৮ এপ্রিল ২০২৪






‘ইসরায়েলিরা প্রথমে গুলি করে তারপর যাচাই করে’

ফাইল ছবি

ইসরায়েলিরা প্রথমে গুলি করে তারপর যাচাই করে করে মন্তব্য করেছেন মার্কিন সাবেক প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্রা। মার্কিন এই সাবেক প্রতিরক্ষামন্ত্রী গাজার গ্লোবাল সেন্ট্রাল কিচেনের সাহায্য কর্মীদের ওপর ইসরায়েলি বিমান হামলার কয়েকদিন পর মন্তব্য করলেন। ওই ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭জন সাহায্যকর্মী প্রাণ হারায়।

বারাক ওবামা সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এটা মোটেও আশ্চর্যের বিষয় নয়। কারণ আমার অভিজ্ঞতায় তারা (ইসরায়েলিরা) সাধারণত প্রথমে গুলি করে, তারপর যাচাই করে।

প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্রা এবং সিআইএ'র সাবেক প্রধান সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন,  আপনি যে তথ্য পেয়েছেন তার বস্তুনিষ্ঠতা নিশ্চিত হবার জন্য সময় নিতে হবে। তবে এটা ইসরায়েলিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমার অভিজ্ঞতায়, তারা সাধারণত আগে গুলি করে, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করে।

প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি বিমান হামলায় যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রাণ সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডাব্লিউসিকে) সাত ত্রাণকর্মী নিহত হয়েছেন। সাইপ্রাস থেকে সমুদ্রপথে আসা খাদ্য সহায়তা নামানোর সময় গত সোমবার ‘ইসরায়েলের সুনির্দিষ্ট’ হামলায় তারা নিহত হন। সাম্প্রতিক মারাত্মক বিমান হামলার পর ইসরায়েলিরা তাদের ভুলও স্বীকার করেছে।

No comments:

Post a Comment

BMW সম্পর্কে দশটি অজানা তথ্য

 #BMW সম্পর্কে দশটি অজানা তথ্য ১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয...